খলিশানী কালিতলার পুজোর উন্মাদনায় বাধ সেজেছে করোনা
দি নিউজ লায়ন ; রাত পোহালেই শ্যামা পূজার আনন্দে মেতে উঠবে আপামোর বাঙালি। যদিও উৎসবের এই আনন্দে কিছুটা হলেও তার কেটেছে করোনা সংক্রমণের কাঁটা। আর সেই কারণে পুজো হলেও এবারে উন্মাদনা অনেকটাই কম।
কালী পুজোয় রাজ্যের বারাসাত নৈহাটির মত উলুবেড়িয়া খলিশানী কালিতলার কালী পুজো হাওড়া জেলার বিখ্যাত। ১৬ নং জাতীয় সড়কের দুই পাশে ছোট বড় মিলিয়ে প্রায় শতাধিক পুজো হয় এইখানে। বিশেষ করে এখানকার প্রাচীন কালীবাড়ির মাহাত্মের টানে কালীপুজোর দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসে এখানে। যদিও এই বছর করোনা আতঙ্ক এই বছর সবকিছুর তাল কেটে দিয়েছে।
এলাকার বাসিন্দাদের মতে অন্যবারে কালীপুজোর দিন সারারাত প্রচুর ভক্তের সমাগম হলেও এবারে অনেকেই আসতে পারবেনা। অন্যদিকে অন্যবারে কালীপুজোয় থিমের মোড়কে একাধিক পুজো মন্ডপ ঢাকা পড়লেও এবারে করোনা আতঙ্কে কোন পুজো কমিটি সেই পথে পা বাড়ায়নি। যেমন খলিশানী আর জি। ৬৭ তম বর্ষে পদার্পণ করা এই পুজো কমিটি তাদের পুজোর বাজেট অনেকটাই কমিয়ে দিয়েছে।
পুজো উদ্যোক্তা সমর মান্না জানান অন্যবারে কয়েক লক্ষ টাকা ব্যয় করে টিমের মন্ডপ করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যদিও এই বছর মন্ডপ ছোট করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তিনি বলেন খলিশানী কালিতলার নিয়ম মণ্ডপে পুজো শুরুর আগে প্রত্যেকেই কালীমন্দিরে আগে পুজো দেন।
শোভাযাত্রা সহকারে সকলে কালী বাড়িতে গিয়ে পুজো দেন। যদিও এবারে মন্দিরে পুজো দেওয়া হবে তবে যাত্রা নয়। তিনি বলেন এবারে আমাদের একটাই প্রার্থনা দেশ থেকে করোনা যাতে তাড়াতাড়ি বিদায় হয় আর তাহলেই আগামী বছর আবার কালীপুজোয় জমজমাট হয়ে উঠবে খলিশানী কালিতলা

Post a Comment